আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি মোল্লাহাটে জোরপূর্বক শালিস,মারধর ও ৪৫ হাজার টাকা জরিমানার অভিযোগ জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর,লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক ‎ উখিয়া থানা ডিসপেন্সারী হাসপাতালে চুরি ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১৩ সৃজনশীলতার স্বাক্ষরে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছেন শাম্মী তুলতুল
Banner Advertisement

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দাশের প্রার্থিতা ঘোষণা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আসন্ন সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল দাশ।
প্রার্থিতা ঘোষণার পর তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
এক বিবৃতিতে উজ্জ্বল দাশ বলেন, “দীর্ঘদিন ধরে আমি সমাজসেবা, সাংবাদিকতা এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখতে চাই।
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেতে তিনি সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গ উজ্জ্বল দাশের প্রার্থিতা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে। আসন্ন সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement