আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা
Banner Advertisement

মেহেদী হাসান রানাকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরেরসহ-সভাপতি পদে দেখতে চান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 151
ছবির ক্যাপশন :


এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনায় উঠে এসেছে গণ অধিকার আন্দোলনের পরিচিত মুখ মোঃ মেহেদী হাসান রানার নাম। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাঁকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

রাজনৈতিক জীবনে মোঃ মেহেদী হাসান রানা যুব অধিকার পরিষদ গুলশান থানার সাবেক যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে দলের মধ্যে একটি সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ঝালকাঠি জেলার রাজনৈতিক সচেতন মহল মনে করেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালনকারী মেহেদী হাসান রানাকে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী ও গতিশীল হবে। বিশেষ করে তরুণ নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনায় তিনি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তাঁদের বিশ্বাস।

জেলার বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ এই নেতার সাংগঠনিক অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে তিনি আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

এ বিষয়ে ঝালকাঠিবাসীর প্রত্যাশা, দক্ষতা, সততা ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে মোঃ মেহেদী হাসান রানাকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি পদে বিবেচনা করা হবে এবং তিনি দল ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement