আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা
Banner Advertisement

মোল্লাহাটে জমি বিরোধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট)
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার টাকিয়ারকুল এলাকায় গত শুক্রবার (৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান শেখ। এ ঘটনায় তিনি মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আব্দুল হান্নান শেখ উল্লেখ করেন, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে টাকিয়ারকুল এলাকার ইমলাক শেখ, ইখলাস শেখ, তাদের পিতা আবু বক্কর শেখ, টুটুল ফকির, রবি ফকির ও মিরাজ ফকিরসহ কয়েকজন শুক্রবার বিকেল ৫টার দিকে অতর্কিত হামলা চালান। এ সময় তিনি ও তার স্বজনরা আহত হন এবং হামলাকারীদের হাত থেকে বাঁচতে সরে যান। পরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার বিচার দাবি করে আব্দুল হান্নান শেখ, লিসিনা বেগম, আজিজুল শেখ ও হাজেরা বেগম অভিযোগ করেন, তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান।
তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ইমলাক শেখ ও ইখলাস শেখের মা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বলেন, “জমিজমা নিয়ে কোনো বিরোধ নেই। বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের ঘটনাও ঘটেনি। বরং আমার স্বামী বয়োবৃদ্ধ আবু বক্কর শেখকে মারধর করা হয়েছে।”
এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement