আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা
Banner Advertisement

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি  জেলা সংবাদদাতা:
রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক কারবারি এবং সাজা পরোয়ানাভুক্ত ও পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।১০ জুন (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিসিক শিল্পনগরী সংলগ্ন মানিকছড়ি এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০৭) রুজু করা হয়েছে।​এদিকে, আদালতের সাজা পরোয়ানা মূলে তবলছড়ি নীচের বাজার এলাকা থেকে মোঃ সাহাব উদ্দীন ওরফে শাহাবুউদ্দীন নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দণ্ডবিধির ৪২০ ধারার একটি মামলায় (সিআর- ১৯১/২১) সাজাপ্রাপ্ত আসামি।​এছাড়া শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে শুভ দত্ত (২৮) এবং রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকা থেকে মোঃ হৃদয় (২৭) নামের আরও দুই পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
​অভিযানের বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অনাচার ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement