আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা
Banner Advertisement

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :

বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়ার গ্রামে রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহিমা বেগম নিজ ঘরের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগমের বাবার বাড়ি ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নলুয়া গ্রামে। তিনি পূর্বে মানসিক রোগের চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন।
এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া বইছে |

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement