আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ: কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার নরসিংদীতে রেস্টুরেন্টে গোপন কক্ষ বানিয়ে অসামাজিক কার্যকলাপ,শখের হাড়ি সিলগালা, জরিমানা
Banner Advertisement

মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) 
বাগেরহাটের মোল্লাহাটে লিমা (১৬) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে আপন খালাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে এসে ভাড়া বাসায় থাকার পর শনিবার দুপুরে উপজেলার গাংনী সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; প্রেমের প্রলোভনে অপহরণ করে এনে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যায় বাধ্য করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোদালিয়া গ্রামের জাকির শিকদারের ছেলে নজরুল শিকদার (২২) দুর্ঘটনায় পা ভেঙে গেলে চিকিৎসার জন্য কিছুদিন ঢাকায় তার আপন খালা ও খালুর বাসায় অবস্থান করেন। ওই সময় খালার মেয়ে লিমার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। পরে লিমাকে নিয়ে মোল্লাহাটে চলে আসেন নজরুল। নিজেদের বাড়িতে রাখলে আইনি জটিলতা হতে পারে—এমন আশঙ্কায় উপজেলার গাংনী সরকার পাড়া এলাকায় সাবিনা নামের এক নারীর ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বসবাস করছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, সেখানে যাওয়ার পর লিমার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। মাত্র দুই মাসের মাথায় তার আত্মহত্যা করার কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি পরিবারের সদস্যদের।
লিমার পিতার নাম ইলিয়াস শেখ। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা হলেও ব্যবসার কারণে ঢাকার বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।
অভিযোগের বিষয়ে নজরুল শিকদার ও তার পরিবারের বক্তব্য নিতে বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement