আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন বিএনপির’ দাপটের অভিযোগ,হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ কুড়িগ্রামে কালজানি নদীর তীব্র ভাঙ্গনে ধলডাঙ্গার দুই পাড়ের মানুষ ,তিন দিনে নদী গর্ভে শতাধিক পরিবার যুবদলের আহ্বায়ক সেলিম নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল ঠাকুরগাঁওয়ে ২২০ বছরের পুরনো আম গাছ, ফল ধরে লাখ টাকার জেলা গোয়েন্দা শাখা নওগাঁর মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি মোল্লাহাটে জোরপূর্বক শালিস,মারধর ও ৪৫ হাজার টাকা জরিমানার অভিযোগ জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর,লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত
Banner Advertisement

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 46
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। ঈদের দিন তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ করেন। পবিত্র ঈদের দিনে হাসপাতালের শীর্ষ কর্মকর্তার এই উপস্থিতি চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরতদের মাঝে ব্যাপক উৎসাহ-অনুপ্রেরণার সঞ্চার করেছে।​হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা হাসপাতালের প্রতিটি জরুরি ও সাধারণ ওয়ার্ড এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ঈদের দিনও হাসপাতালের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
​পরিদর্শনকালে সিভিল সার্জন ঈদের ছুটিতেও পরিবার-পরিজন ছেড়ে রোগীদের সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। নিরবিচ্ছিন্নভাবে সরকারি দায়িত্ব পালন, সচেতন দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তিনি কর্তব্যরত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​পরে সিভিল সার্জন মহোদয় হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি খাবারের গুণগত মান নিজে যাচাই করেন এবং প্রত্যেক রোগীর খাবার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খাবার বিতরণকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
​রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদের দিনে হাসপাতালে ভর্তি থাকা সকল রোগীকে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। উৎসবের দিনে রোগীদের মুখে হাসি ফোটানো এবং সবার সাথে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করতে পেরে হাসপাতাল পরিবার অত্যন্ত আনন্দিত।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement