প্রিন্টের তারিখ: 28 May 2026 |
প্রকাশের তারিখ: May 28, 2026
সংবাদ শিরোনাম : ঈদের পুরো সময়জুড়ে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের বিশেষ টিম
বনি আমিন(ভোলা): পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলার দক্ষিণ জোন কোস্ট গার্ড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ভোলা সদর পূর্ব ইলিশা লঞ্চঘাটে এক প্রেস ব্রিফিং কোস্ট গার্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এসময়ে ঘাটে আসা লঞ্চের সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং ব্যাগ তল্লাশি করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড এখন শুধু উপকূল পাহার বাহিনী নয়, সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কাছে এই বাহিনীর নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোরবানির পশুবাহী নৌযান, ঘাট ও হাট-বাজারকে ঘিরে কোস্ট গার্ডের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। দিন-রাত চলছে নিয়মিত টহল, চেকপোস্ট ও তল্লাশি অভিযান।
কোস্ট গার্ড সূত্র জানায়, ঈদের পুরো সময়জুড়ে দক্ষিণ জোনের নদীপথ, উপকূল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি অব্যাহত থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে বিশেষ টিম।