Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 28, 2026

সংবাদ শিরোনাম : ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
মোঃ জামাল উদ্দিন কালাচাঁন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক
জানিয়েছেন,গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক ও শ্রীপুর পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ। 
 শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের প্রতি তিনি আহবান জানান, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।
আলহাজ্ব আবুল কালাম আজাদ, 
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, "মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।"
শেষে তিনি শ্রীপুর পৌরবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF