Logo
প্রিন্টের তারিখ: 06 June 2026 | প্রকাশের তারিখ: Jun 5, 2026

সংবাদ শিরোনাম : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাবুল মিয়া,নরসিংদী
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শিশু একাডেমী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
​নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও  সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  সংসদ সদস্য (এমপি) মনজুর এলাহী।
​আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের  প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার এবং রায়পুরা আসনের  সংসদ সদস্য (এমপি) ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়া জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF