নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরসিংদী সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ (১ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি (অপরাধ কণ্ঠ) মাসুদ রানা বাবুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা মিনা, সিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি কামাল সরকার, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আজিজুল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ
এবং ডিআই-১ (জেলা গোয়েন্দা শাখা) কাশিফ সানোয়ার,
সাক্ষাৎকালে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, নরসিংদীতে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে আপস করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ থেকে অপরাধ দূর করতে বস্তুনিষ্ঠ সংবাদের কোনো বিকল্প নেই।" তিনি উপস্থিত সাংবাদিকদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।