Logo
প্রিন্টের তারিখ: 05 June 2026 | প্রকাশের তারিখ: Jun 5, 2026

সংবাদ শিরোনাম : উখিয়া কিশোর কিশোরী ক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উখিয়া কিশোর কিশোরী ক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
 সিরাজুল কবির বুলবুল,উখিয়া সংবাদদাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কতৃক পরিচালিত উপজেলা পর্যায়ে কিশোরী কিশোরী ক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
(২ জুন) মঙ্গলবার বেলা ১২ টার সময় উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,হাবিবা জাহানের উপস্থিতিতে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন, জালিয়াপালং ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক, বিশিষ্ট কন্ঠ শিল্পী, এস,এম,জসিম, আবৃত্তি শিক্ষক, কবি,নিধুঋষি, পালংখালী ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের  আবৃত্তি শিক্ষক,কবি ও সাংবাদিক, সিরাজুল কবির বুলবুল, সঙ্গীত শিক্ষক,শিল্পী,  বেলাল, রাজাপালং ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক, কবি,শামশাদ রেজা মুন্নী, সঙ্গীত শিক্ষক, কন্ঠ শিল্পী, সৃজন,
আলোচনায় অংশ নেন, উপজেলা জেন্ডার প্রমোটর,কিশোর কিশোরী ক্লাব,উখিয়ার, অন্তুু চৌধুরী তমা, প্রধান বক্তা, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,হাবিবা জাহান বলেন, উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে ২০১৮ সাল থেকে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম চলমান রইছে। প্রতিটি ক্লাবে ২জন করে শিক্ষক ও ৩০ করে স্টুডেন্ট আছে। আমরা চাই সরকারে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম, গঞ্জে লুকিয়ে থাকা প্রতিভাবান কিশোর কিশোরীকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ গঠাতে। যাতে করে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF