Logo
প্রিন্টের তারিখ: 06 June 2026 | প্রকাশের তারিখ: Jun 5, 2026

সংবাদ শিরোনাম : এইম এন্ড ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এইম এন্ড ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মো:আরিফ মিয়া,জামালপুর সদর
জামালপুর জেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামে ঈদের তৃতীয় দিন ৩০ মে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আজাদ মুক্তা। কর্মসূচি পরিচালনা করেন এইম এন্ড ড্রিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠানটি সমন্বয় করেন মোহাম্মদ ফরিদুজ্জামান, মোঃ আরিফ, তারেক, কাঞ্চন, হাবিবুল্লাহ, জিহাদ, সামিউল্লাহ, মাহিন, সাকিন এবং দেউলিয়াবাড়ীর তরুণ সমাজ।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণই নয়, মানুষের কল্যাণে দীর্ঘস্থায়ী অবদান রাখার একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF