Logo
প্রিন্টের তারিখ: 05 June 2026 | প্রকাশের তারিখ: Jun 5, 2026

সংবাদ শিরোনাম : পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময়

পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব  শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময়
মোঃ কামরান হোসেন,পূর্বধলা নেত্রকোনা:
নেত্রকোনার পূর্বধলায় নবযোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতারা।

গতকাল (৪ মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনওর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করে। 


এসময় পূর্বধলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির নেতারা উপজেলার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান বলেন, পূর্বধলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে প্রশাসন ও রাজনৈতিকসহ সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।

ইউএনও শফিকুল ইসলাম নেতাদের বক্তব্য শোনেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি কমাতে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, বিএনপির সদস্য ফরহাদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF