Logo
প্রিন্টের তারিখ: 06 June 2026 | প্রকাশের তারিখ: Jun 6, 2026

সংবাদ শিরোনাম : পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত
আবুজর গিফারী, ​পাবনা প্রতিনিধি:
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"—এই স্লোগানকে সামনে রেখে পাবনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক "ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার, ৬ জুন ২০২৬, বিকাল ৩টায় শহরের আর এম একাডেমী মিলনায়তনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান অতিথি বলেন, 
শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার ও মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতির পূর্ণ বাস্তবায়ন অনিবার্য। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
​অধ্যাপক গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
​অধ্যাপক আব্দুল মতিন, পরিচালক, বগুড়া অঞ্চল।
​সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা শাখার সহ-সভাপতি মজিবুর রহমান।
​উক্ত সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF