Logo
প্রিন্টের তারিখ: 06 June 2026 | প্রকাশের তারিখ: Jun 6, 2026

সংবাদ শিরোনাম : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বিন আহমেদ রাব্বি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্ৰামের মোঃ কবির মিয়ার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

অদ্য শনিবার ৫ জুন সদর থানাধীন ২নং ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গত ১লা জুন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান প্রদান করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নিঃ) শিপু কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাব্বি অত্র মামলার এজাহারভুক্ত আসামি। তারিখ-০১/০ এজাহারভুক্ত আসামি।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, এ পর্যন্ত উক্ত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF