Logo
প্রিন্টের তারিখ: 13 June 2026 | প্রকাশের তারিখ: Jun 13, 2026

সংবাদ শিরোনাম : সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুজিদ।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মোস্তাফা জামান, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট মো. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজন, অ্যাডভোকেট সোহেল, অ্যাডভোকেট মাকফুর, অ্যাডভোকেট আসাদ, অ্যাডভোকেট সরদার সাঈদ ও অ্যাডভোকেট মনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আইনজীবীদের পেশাগত ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF