Logo
প্রিন্টের তারিখ: 13 June 2026 | প্রকাশের তারিখ: Jun 13, 2026

সংবাদ শিরোনাম : ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা: 
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে  ও সহকারী সেক্রেটারি মো. শাহিনুর রহমানের  সঞ্চালনায় 
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শহীদুল ইসলাম মুকুল।

এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ,  উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, 
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা উসমান গনি, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী আদর্শের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে নিষ্ঠা, দায়িত্ববোধ ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরে সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক চর্চা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
 পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF