Logo
প্রিন্টের তারিখ: 19 June 2026 | প্রকাশের তারিখ: Jun 19, 2026

সংবাদ শিরোনাম : ধামইরহাটে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পতাকা ও আনন্দ মিছিল, নেতৃত্বে রিফাতুল হাসান চৌধুরী সৈকত

ধামইরহাটে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পতাকা ও আনন্দ মিছিল, নেতৃত্বে রিফাতুল হাসান চৌধুরী সৈকত
মোঃ আবিদ হাসান (নওগাঁ) 
ধামইরহাটে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পতাকা ও আনন্দ মিছিল
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক বর্ণাঢ্য পতাকা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আনুমানিক বিকেল ৫টার দিকে উপজেলার আমাইতারা বাজার থেকে মিছিলটি শুরু হয়।
ব্রাজিলের সবুজ-হলুদ পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে শতাধিক সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেয়। এ সময় সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও উদযাপনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে নেতৃত্ব দেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর অন্যতম সংগঠক মোঃ রিফাতুল হাসান চৌধুরী সৈকত। তিনি বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।”
বিশ্বকাপকে ঘিরে ধামইরহাটের ব্রাজিল সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রিয় দলের সাফল্য কামনায় সমর্থকরা আনন্দ মিছিলে অংশ নিয়ে বিশ্বকাপের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF