গাজীপুর প্রতিনিধি সংবাদদাতা:
গাজীপুরে শ্রীপুরে মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখার লক্ষ্যে শ্রীপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে ‘আমতলী যুব ও ক্রীড়া সংঘ’। এই সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শ্রীপুর আমতলা মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা, মধ্য বাজার, রেলগেট ও গরুহাটা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. জালাল মোল্লা।
উদ্বোধন শেষে মো. জালাল মোল্লা বলেন, "বর্তমান তরুণ ও যুব সমাজ যাতে মোবাইল আসক্তি এবং মাদকের মতো মরণনেশার কবলে না পড়ে, সে জন্য তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। সুস্থ ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আর সেই উদ্দেশ্য থেকেই আমি এই যুব ও ক্রীড়া সংঘটি উদ্বোধন করলাম।"
তিনি আরও বলেন, "আগামী দিনে ২ নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে এবং তরুণদের সুস্থ ধারার চর্চায় আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..