আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান: রৌমারীর গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ৬ নেয় নি কোনো দেশ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের ১০৬০/১-এস নম্বর পিলারের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) পুশইন করা শিশুসহ ছয়জনকে নিয়ে তৈরি হওয়া জটিলতা ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিরসন হয়নি। আন্তর্জাতিক সীমানার এই শূন্য রেখায় আটকে থাকা নাগরিকদের এখন পর্যন্ত কোনো দেশই গ্রহণ করেনি। ফলে চরম মানবেতর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সীমান্তের কাঁটাতারের পাশে দিন কাটছে তাঁদের।
​স্থানীয় সূত্র ও সীমান্ত পরিস্থিতি থেকে জানা যায়, গয়টাপাড়া সীমান্তের ১০৬০/১-এস নম্বর পিলার এলাকা দিয়ে তাঁদের পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টা করা হয়। আটকে পড়া এই ছয়জনের মধ্যে নিরীহ শিশু ও নারীও রয়েছেন।
​সীমান্তের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এই নিয়ে পতাকা বৈঠক ও যোগাযোগ করা হলেও কোনো পক্ষই তাঁদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের মাঝখানে পড়ে অবরুদ্ধ হয়ে আছেন তাঁরা। খোলা আকাশের নিচে খাবার, পানি ও নিরাপত্তার চরম সংকটে পড়েছেন শিশুসহ আটকে থাকা এই ব্যক্তিরা।
​এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং ওই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই মানবিক সংকটের দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement