আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 8
ছবির ক্যাপশন :

ষ্টাফ রিপোর্টার,নরসিংদী:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সোহরাব (৩৬), পিতা: মোসলে উদ্দিন, গ্রাম কালিরচর, খিদিরপুর; মোশাররফ (২৯), পিতা: অহিদ মিয়া, গ্রাম নয়াপাড়া, খিদিরপুর এবং আশরাফুল (১৮), পিতা: সাইফুল, গ্রাম খিদিরপুর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোহরাব ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, মোশাররফকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি অপরাধ স্বীকার করলে আদালত তাকে পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় তার কাছ থেকে গাঁজাও জব্দ করা হয়।
এ ছাড়া আশরাফুলকে গাঁজা সেবনের সময় আটক করা হলে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মনোহরদী থানার রামপুর পুলিশ ফাঁড়ির এসআই কাওসার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement