আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ
Banner Advertisement

প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ কর্মশালা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,নোয়াখালী:
প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, কর্মমুখী কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ুজনিত জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষার লক্ষ্যে নোয়াখালী সদরে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী পল্লী মাতৃকেন্দ্রগুলোর প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (১৫ জুন) নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ে তৃণমূল পর্যায়ের পল্লী মাতৃকেন্দ্রগুলোকে (আরএমসি) আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান ও মোহাম্মদ আবুল কাশেম, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর নোয়াখালী প্রতিনিধি সাদিয়া সামরিন হৃদি এবং উন্নয়ন সংগঠন প্রান-এর কর্মকর্তাবৃন্দ।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে নোয়াখালী সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১০টি পল্লী মাতৃকেন্দ্রের ১০০ জন নারী সদস্যসহ জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারীদের অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট ও জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকা নারীদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
এসময় জানানো হয়, পারিবারিক, সামাজিক ও জেন্ডারভিত্তিক বিভিন্ন কারণে সৃষ্ট মানসিক ও মনোসামাজিক সমস্যা মোকাবিলায় প্রান-এর নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার (ডব্লিউএলসিসি)-এ বিনামূল্যে মানসিক ও মনোসামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে। যেকোনো মানসিক সংকটে নারীদের এই সেবা গ্রহণের আহ্বান জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী মাতৃকেন্দ্রগুলোকে শক্তিশালী করার মাধ্যমে গ্রামীণ নারীদের সংগঠিত করা, তাদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালা শেষে নোয়াখালী সদর উপজেলার ১০টি পল্লী মাতৃকেন্দ্রের সভানেত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতা, হাতপাখা, গামছা, সচেতনতামূলক লিফলেট এবং প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রীসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারীদের দক্ষতা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement