আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চৌরাস্তা ও মধুপুর বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা এখন শক্তিশালী মাদক সিন্ডিকেটের দখলে। মাদক কারবারিদের এই ভয়াবহ দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। উল্লেখযোগ্য বিষয় হলো, মাদকের বিরুদ্ধে কোন কথা বললে হুমকি প্রদান করে শীর্ষ মাদক কারবারি অপু প্রকাশ্য দিবালোকে মাদক ব্যবসা ও রাজনৈতিক প্রভাব বিস্তারে সাধারণ মানুষের জনজীবন এখন বিপর্যস্ত।
​স্থানীয়দের অভিযোগ, পোড়াহাটি ইউনিয়নের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী চক্র। অভিযোগের তীর মূলত অপু নামের এক ব্যক্তির দিকে, যাকে এলাকাবাসী স্থানীয় 'মাদক ডিলার' হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া এই সিন্ডিকেটে সক্রিয় রয়েছেন মধুপুর এলাকার কয়েকজন
​এলাকাবাসীর ভাষ্যমতে, এই সিন্ডিকেট প্রধান অপু  নিজে  প্রভাব টিকিয়ে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম ভাঙিয়ে বেড়াচ্ছেন।
​মাদক বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া স্থানীয়দের কাছে এখন আতঙ্কের নাম চাঁপড়িগ্রামের দেলোয়ারের ছেলে অপু এই সিন্ডিকেটের কুকর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করায় এবং সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যাওয়ায় তাদের ওপর নেমে এসেছে দমন-পীড়ন। প্রকাশ্যে কয়েকজনকে হুমকি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী একাধিক সূত্র।

​সরেজমিনে জানা যায়, দিনের চেয়ে রাতের বেলাতেই মাদক কারবারিদের তৎপরতা কয়েক গুণ বেড়ে যায় চৌরাস্তা মধুপুর বাজার এলাকাকে কেন্দ্র করে ইয়াবাসহ বিভিন্ন মরণনেশা সহজলভ্য হওয়ায় এলাকার উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিভাবকরা জানিয়েছেন, মাদকের ছোবলে এলাকার শান্ত পরিবেশ আজ অশান্ত। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

​এলাকার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই অপরাধীরা আইনের ঊর্ধ্বে থাকতে চায়। দ্রুত যদি ঝিনাইদহ জেলা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা না করে, তবে পোড়াহাটি ইউনিয়ন মাদকের ভয়াবহ আস্তানায় পরিণত হবে। তারা অবিলম্বে অপু সিন্ডিকেটের সকল সদস্যকে গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

​আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসীর আকুল আবেদন—কোনো রাজনৈতিক পরিচয় বা হুমকির তোয়াক্কা না করে দ্রুত এই মাদক সম্রাটদের পাকড়াও করুন। সামাজিক অস্থিতিশীলতা রোধে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এখন সময়ের দাবি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement