আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

কটিয়াদীতে তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

মোঃ জজ মিয়া,কিশোরগঞ্জ) 
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া এলাকায় অবস্থিত তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদনকে সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, নবনির্বাচিত এডহক কমিটির সদস্য মোঃ খোকন মিয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান এবং মোঃ মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগম, মোঃ সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ ও মোঃ রইছ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement