আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ
Banner Advertisement

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়া কেক ও দই উৎপাদন: আল বাইক বেকারিকে জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন :

আনিসুর  রহমান মানিক,পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ে ডেকোরেটেড কেক ও দই উৎপাদনের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘আল বাইক বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার তিন মাইল এলাকায় অবস্থিত ওই বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়াই দই ও ডেকোরেটেড কেক উৎপাদন এবং বাজারজাত করে আসছিল আল বাইক বেকারি। সোমবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী।

এ সময় লাইসেন্স না থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং বেকারির মালিককে সতর্ক করার লক্ষ্যে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. আশরাফ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং পঞ্চগড় সদর থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এবং খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement