আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

সালথায় দুই পরিবারের সংঘর্ষে অন্তত আহত ১০

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান,সালথা উপজেলা ফরিদপুর
ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক ৭ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পূরুরা সাধুর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের ঝড়ে মুন্না মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্না মোল্যার নিজ খরচে মেরামত করে দেন।
তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ার অভিযোগ তোলেন তুহিন মোল্যা।
এ বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে শোনামেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের অন্তত ১০জন আহত হন। আহতরা হলেন একই গ্রামের আলেম মোল্যার ছেলে খলিল মোল্যা। জানা গেছে, মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যার, মামুন মোল্যা ও এক নারী।
অপর পক্ষের আহতরা হলেন আলেম মোল্যার আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা। জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন সহোদর ভাই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement