আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ
Banner Advertisement

কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর) 
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল  মহাসড়কের উপজেলার হরিনহাটি এলাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে  ধীরগতিতে চলছে যানবাহন। উৎসব জনতা মহাসড়কের পানিতে জাল দিয়ে  মাছ ধরতে দেখা গেছে।  এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি। তলিয়ে গেছে শাখা  সড়কগুলো।  পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবন্ধতার  সৃষ্টি হয়েছে। জানা যায়,  
জানাযায়,মঙ্গলবার ভোর রাত থেকে টানা কয়েক ঘন্টা  প্রবল বৃষ্টি হয়।এতে পৌরসভার ০৫ নং ০৭  নং ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটুপানির সৃষ্টি হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিনাটি এলাকায়  হাঁটু পানির সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। আশপাশের  বাসা বাড়িতে হাঁটু পানি সৃষ্টি হয়েছে। এতে লোকজনদের চরম দুর্ভোগ  পোহাতে হচ্ছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সরু এবং ময়লা জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় হরিণটি এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন,মঙ্গলবার এর টানা বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাট চলে গেছে। বাসা বাড়িতেও পানি উঠেছে। নষ্ট হয়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র। সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে।কর্তৃপক্ষকে বারবার বলেও কোন ফল পাওয়া যায় না। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘন্টার একটানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। ড্রেনের মুখে  বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে। সবাইকে সচেতন হতে হবে।  পানি নিষ্কাশনে কাজ চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement