আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি
Banner Advertisement

একলা এক পাখি,কবি আসাদ উল্লাহ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :


কবি,আসাদ উল্লাহ 
আশ্চর্য সুন্দর একলা এক পাখি
একা একা বসে থাকে খুব নির্জনে, কাঁদে-
ভাসে আগুনের জলে, শুনে পাঁজরে ভাঙনের শব্দ।
ভিড়ের নগরে হাত বাড়ালেই মানুষ, বৃক্ষ-লতা,
তবু কোথাও কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই।
অতশত বুঝে না পাখি, পাখিটি খুঁজে একটি ফুল, 
হোক না ঝরা বকুল, অথবা খুব সামান্য ঘাসফুল।
পাখিটি বৃষ্টিতে ভিজে একা, রোদে পুড়ে একা
কখনো আবার বিরহানলে দগ্ধ হয় একা।

পাখিটি মূলতই একা বেদনার নীল পৃথিবীতে
ঝড়ে পালক ভাঙলো, ক্ষত-বিক্ষত হলো
বিদীর্ণ বুকের গহীনে বুদবুদ রক্তে ভাসলো একা।

আশ্চর্য সুন্দর একলা এক পাখি- 
তবু ভাবছে কেমন আছে উত্তরের চপল পদ্মিনী
কী করছে সে, ভালো আছে তো?
আছে তো নিরাপদ নিরিবিলি কোথাও সবুজ সুখে?

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement