উসমান গনি, শ্রীপুর, গাজীপুর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী **মোঃ লিয়াকত আলী।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। ঈদের এই আনন্দ ও ত্যাগের মহিমা যেন আমাদের সবার জীবনকে আলোকিত করে তোলে।"
তিনি আরও বলেন, ৫ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সাথে আমার সুখ-দুঃখের আত্মার সম্পর্ক। আমি বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই। আসুন, পবিত্র ঈদুল আজহার আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিই এবং একটি পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড গঠনে একসঙ্গে কাজ করি।
পরিশেষে, মোঃ লিয়াকত আলী ৫ নং ওয়ার্ডসহ দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে "ঈদ মোবারক"জানিয়েছেন।
৫ নং ওয়ার্ডবাসীর উদ্দেশে লিয়াকত আলী আরও বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি আগামী দিনে পথ চলতে চান। ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিশেষে, ৫ নং ওয়ার্ডের প্রতিটি পরিবারকে তিনি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..