মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মূল শিক্ষা হলো আত্মত্যাগ, ন্যায়বিচার, মানবিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য। এই চেতনা ধারণ করে সমাজে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী পরিবেশ গড়ে তুলতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান—শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ” স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মেহেদি হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুন নবী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক শিবির নেতা, কর্মী এবং অতিথিরা অংশ নেন। এতে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জনপ্রতিনিধিসহ জামায়াতের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..