সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
শুক্রবার (৫ জুন) সারাদিন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP, ১৫১টি শাড়ী, ০১টি থ্রী-পিস, ০৩টি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিসমিস, ০৩ কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি খাদ্য সামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ী, ১১৯৫টি বিভিন্ন প্রকার চকলেট, ১৫৯১টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী। আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩১,৭৪,৯৬০/-(একত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শত ষাট) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..