আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, জনগণের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

এনামুল হক, ফরিদপুর (পাবনা) 
পাবনার ফরিদপুর থানা প্রাঙ্গণে শনিবার (১৩ জুন ২০২৬) বিকেল ৪টায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছফি উল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, পেশাজীবী প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উন্মুক্তভাবে বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। আলোচনায় মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, অবৈধ দুগ্ধজাত ও ভেজাল খাদ্য উৎপাদন রোধ এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের প্রতিটি বক্তব্য ও প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল-হেলাল। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে জনবান্ধব পুলিশিং কার্যক্রমের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement