আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাপানিয়া ইউনিয়নে পুলিশ-জনতার যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, দুই ছিনতাইকারী গ্রেফতার পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময়
Banner Advertisement

শ্রীপুরে মুসলিম হ্যান্ডস স্কুলে এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম বাচ্চু।

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন : শ্রীপুরে মুসলিম হ্যান্ডস স্কুলে এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ: পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম বাচ্চু মোঃ সজীব ঢালী ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম (রহঃ) স্কুল অব এক্সেলেন্স'-এ এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ ও বিশেষ পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ২৪ মে (রবিবার) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহরা (টেংরা) এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩), অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)। তিনি দুপুর ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং সম্পূর্ণ বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন। আজকের আয়োজনের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের ৮৭ জন এতিম শিশুর মাঝে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া। জানা যায়, গত এক সপ্তাহব্যাপী এই শিশুদের সরাসরি মার্কেটে নিয়ে তাদের নিজেদের পছন্দমতো পোশাক ক্রয় করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল-এর মাননীয় কান্ট্রি ডিরেক্টর জনাব অনীক আসাদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদস্য আকরাম হোসেন সরকার এবং ৬নং ওয়ার্ড বিএনপির মোকারম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। পরিদর্শনকালে মাননীয় এমপি মহোদয় ও মুসলিম হ্যান্ডসের দায়িত্বশীল কর্মকর্তাগণ শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনার খোঁজখবর নেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে উজ্জীবিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক দাতা সংস্থা 'মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল' দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৩ বছর যাবৎ সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষাসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। নতুন পোশাক পেয়ে এতিম শিশুদের মুখে ঈদের অনাবিল হাসি ফুটে ওঠে এবং অভিভাবকেরা সংস্থার এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোঃ সজীব ঢালী ,শ্রীপুর (গাজীপুর) 
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম (রহঃ) স্কুল অব এক্সেলেন্স'-এ এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ ও বিশেষ পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ২৪ মে (রবিবার) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহরা (টেংরা) এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩), অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)। তিনি দুপুর ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং সম্পূর্ণ বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন।
আজকের আয়োজনের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের ৮৭ জন এতিম শিশুর মাঝে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া। জানা যায়, গত এক সপ্তাহব্যাপী এই শিশুদের সরাসরি মার্কেটে নিয়ে তাদের নিজেদের পছন্দমতো পোশাক ক্রয় করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল-এর মাননীয় কান্ট্রি ডিরেক্টর জনাব অনীক আসাদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদস্য আকরাম হোসেন সরকার এবং ৬নং ওয়ার্ড বিএনপির মোকারম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
পরিদর্শনকালে মাননীয় এমপি মহোদয় ও মুসলিম হ্যান্ডসের দায়িত্বশীল কর্মকর্তাগণ শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনার খোঁজখবর নেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে উজ্জীবিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক দাতা সংস্থা 'মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল' দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৩ বছর যাবৎ সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষাসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। নতুন পোশাক পেয়ে এতিম শিশুদের মুখে ঈদের অনাবিল হাসি ফুটে ওঠে এবং অভিভাবকেরা সংস্থার এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement