আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

সালথায় ৮ বিঘা জমিতে বাণিজ্যক আনারস চাষ কৃষক মিলনের চোখে এখন কোটি টাকার স্বপ্ন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান সালথা উপজেলা ফরিদপুর:
ফরিদপুরের সালথায় এই সর্বপ্রথম বারের মত বাণিজ্যিকভাবে আনারস চাষ করে আলোচনা এসেছেন কৃষি উদ্যোক্তা মিলন ফকির। উপজেলার  যদুনন্দী গ্রামে ৮ বিঘা জমিতে কোটি টাকার আনারসের চারা রোপন করে তিনি গড়ে তুলেছেন বিশাল বাগান। সকল ফলন হলে প্রায় কোটি টাকায় হবে বলে আশা করছেন তিনি।
স্থানীয় কৃষি বিভাগ বলেছেন, এই সর্বপ্রথম সালথায় এত বড় পরিসরে আনারসের বাণিজ্যিক চাষ হচ্ছে, যা এ অঞ্চলের ফল চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন মিলন ফকির। গত বছর শখের বসে নিজের বাড়ির ছাদে কয়েকটি আনারস গাছ লাগান তিনি। সেখানে থেকে সফলতা পাওয়ার পর তিনি বাণিজ্যিকভাবে আনারস চাষের উদ্যোগ নেন। পরে টাঙ্গাইলের মধুপুর থেকে ক্যালেন্ডার ও জলডগু জাতের প্রায় ৮০ হাজার চারা সংগ্রহ করে ৮ বিঘা জমিতে রোপন করেন। 
কৃষি উদ্যোক্তা মিলন ফকির বলেন, ছাদে আনারস চাষে ভালো ফল পাওয়ার পর সাহস বেড়ে যায় আমার। তখনই বড় পরিসরে আনারস চাষের পরিকল্পনা করি আমি। বর্তমানে ৮ বিঘা জমিতে আনারসের বাগান করেছি। চারা সংগ্রহ'জমি প্রস্তুত ও পরিচর্যা সহ এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামী বছর ফলন সংগ্রহ শুরু হবে। ফলন ভালো হলে প্রায় কোটি টাকা আনারস বিক্রি হবে বলে আমি আশা করছি। তুমি আরো বলেন, আনারস বিক্রির পাশাপাশি তারা উৎপাদন ও বিক্রিরও পরিকল্পনা রয়েছে। আমার উদ্যোগ সফল হলে এলাকার অন্যান্য কৃষকরাও আনারস চাষে আগ্রহী হবেন"
আজ মঙ্গলবার (২ জুন) সারা সরজমিনে দেখা যায়। বিস্তীর্ণ মাঠ জুড়ে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে আনারসের চারা। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলা বাগানটি ইতিমধ্যে স্থানীয় কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন ই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা বাগান দেখতে আসছেন এবং আনারস চাষের নানা দি ক সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন আমার কাছ থেকে। 
স্থানীয় কৃষক সাংবাদিকদের জানান, আমাদের এলাকায় আগে কখনো আনারসের বাণিজ্যিক চাষ কখনো দেখিনি, মিলন ভাইয়ের বাগান দেখে খুব ভালো লাগছে আমাদের কাছে। 
তিনি সফল হলে আমরা ভবিষ্যতে আনারস চাষের কথা ভাবছি। 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন" সালথায় প্রথমবারের মত ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করা হয়েছে। এ টি এ অঞ্চলে ফল চাষের নতুন সম্ভাবনা সূত্র করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। আমরা আশা করছি এই উদ্যোগ সফল হলে আরো কৃষক লাভজনক ফল চাষে এগিয়ে আসবেন। 
স্থানীয়দের মতে, প্রচলিত ধান ও সবজি চাষের বাইরে গিয়ে মিলন ফকির এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন, সফল হলে ফরিদপুর অঞ্চলে আনারস চাষের নতুন দিগন্ত উন্মোচন হবে। একই সঙ্গে একই শব্দের জন্য বৃষ্টি হবে আয়ের নতুন ক্ষেত্র এবং কৃষিতে আসবে নতুন অধ্যায়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement