আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ  তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার দুপুরে  উপজেলার সিনাবহ  এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন, গাজীপুরের  কালিয়াকৈর উপজেলার বড়  কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং পিক-আপের  এক হেলপার। তবে হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পিক-আপে করে তিনটি গরু নিয়ে দ্রুতগতিতে বড়ইবাড়ী টু সফিপুর  যাওয়ার সময় চালক ও তার সহযোগীদের আচরনে সন্দেহ করে   সিনাবহ এলাকার লোকজনের । এ সময় সিনাবহ বাজার এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে  তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে  স্থানীয় জনতা  পিকআপসহ  তিন জনকে আটক করে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে।পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যক্তিকে হেফাজতে নিয়ে আসেন ও তিনটি গরু পিকআপ আটক করেন । স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনটি গরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তবে গরুগুলো চুরি করা হয়েছে কি না এবং প্রকৃত মালিক কে—তা যাচাই করছে পুলিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে তিনজন ব্যক্তিকে একটি গরুবাহী পিকআপ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপে থাকা তিনটি গরুর মালিকানা ও সেগুলো চুরির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement