বনি আমিন(ভোলা)
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান চালিয়ে ২টি স্টিল বডি ট্রলারসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২৭ মে বুধবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ’র যৌথ উদ্যোগে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে লক্ষ্মীপুর-ইলিশা নৌরুটে স্টিল বডি ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় ২টি ট্রলারসহ ৩ জনকে আটক করা হয়।
জব্দকৃত ট্রলার ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়েছে
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..