আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎খুলনার ১০ জেলায় ভোক্তার অভিযানে অর্ধ লক্ষ টাকা জরিমানা কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ‎বিজিবির অভিযানে বিভিন্ন পয়েন্টে ১০ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক ‎ মেয়াদ পূর্ণ হওয়ায় বেড়া প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মৌলভীবাজারে ১২০ পিস ইয়াবাসহ ডিবির জালে ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে ছোট বোনের মৃত্যু ধামইরহাটে যাত্রা শুরু করছে এস.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার দুইজন শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
Banner Advertisement

ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে ছোট বোনের মৃত্যু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন : শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান

মোঃ সবুজ মিয়া,শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও  জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

ভাইয়ের মৃত্যু খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোটবোন রাশিদা বেগম  তাৎক্ষনিক মারা যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করছেন মেয়রের ছোট ভাই মোঃ হাফিজুর রহমান।

রবিবার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টার ন্যাশনার হাসপাতালে মেয়র আনিছুর রহমানের মৃত্যুবরণ করেন । নিহত মো. আনিছুর রহমান(৬৭) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার একাধারে চারবারের মেয়র ছিলেন। 

এছাড়াও জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক,জেলা শ্রমিক লীগের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।তিনি ছাত্রজীবনে জাতীয় ছাত্রলীগের নেতৃত্ব দেন ও শ্রীপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।

জুলাই অভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে চলে যান। নিহত মেয়রের স্বজন জাহিদুল আলম রবিন বলেন, দুপুরের দিকে হাসপাতাল কতৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে নিহত মেয়রের ছোটভাই হাফিজুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ নানান ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন । কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট ছিলেন। রবিবার দুপুরের দিকে হাসপাতাল কতৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর বিষয়টি পারিবারের সদস্যদের নিশ্চিত করেন।

এদিকে মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয় স্বজন গুনগ্রাহী ও নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকের স্রোতে ভাসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অসংখ্য সমর্থকরা ফেসবুকে মেয়রের মৃত্যুতে শোক জানিয়ে সমবেদনা প্রকাশ করছেন।

মেয়র আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুহম্মদ ইকবাল হোসেন সবুজ,সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 সোমবার (৮ মে)  সকাল ১১ টায়  মাধখলা স্কুল  মাঠে আনিছুর রহমান ও তার বোন রাশিদা বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পরিবার ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement