আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩ বেড়ায় গভীর রাতে পুলিশের সাড়াশি অভিযান: ৮ জুয়াড়ি গ্রেফতার জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক (এসডিজি) উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নতুন বিএনপির’ দাপটের অভিযোগ,হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ কুড়িগ্রামে কালজানি নদীর তীব্র ভাঙ্গনে ধলডাঙ্গার দুই পাড়ের মানুষ ,তিন দিনে নদী গর্ভে শতাধিক পরিবার যুবদলের আহ্বায়ক সেলিম নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল ঠাকুরগাঁওয়ে ২২০ বছরের পুরনো আম গাছ, ফল ধরে লাখ টাকার জেলা গোয়েন্দা শাখা নওগাঁর মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Banner Advertisement

শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার
মৌলভীবাজারের ​শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের আমরইলছড়া চা বাগানে কুকুরদের আক্রমণ থেকে এক লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৭শে মে) রাত ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বানরটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে বিবরণে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আমরইলছড়া চা বাগানে একটি গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি লজ্জাবতী বানর মাটিতে পড়ে যায়। এ সময় আশেপাশের দুই-তিনটি কুকুর বানরটিকে ঘিরে ফেলে আক্রমণের চেষ্টা চালায়।

​ঠিক সেই মুহূর্তে প্রদীপ দাশ নামে এক ব্যক্তি কাজ শেষে বাড়ি ফেরার পথে কুকুরগুলোর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান। তিনি তৎক্ষণাৎ নিজের পরনের গামছা দিয়ে মুড়িয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে আসেন। পরে বিষয়টি তিনি আপন দাশ নামের এক ব্যক্তিকে অবহিত করেন।

​আপন দাশ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে স্থানীয় সচেতন মহলে সাড়া পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বানরটিকে পর্যবেক্ষণ করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

​পরবর্তীতে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী প্রেমী প্রদীপ দাশের এই মানবিক উদারতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এর পাশাপাশি সকলের বন্য প্রাণী রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement