আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন: তথ্য প্রতিমন্ত্রী মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে ৭লক্ষ ২৮ হাজার জাল নোট সহ ৭ সদস্য আটক প্রচন্ড গরমে লেবু পানি পান করুন ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায়
Banner Advertisement

প্রচন্ড গরমে লেবু পানি পান করুন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :

মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা সংবাদদাতা:
প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য সবাইকেই হতে হবে সচেতন। নিতে হবে বারটি যত্ন। তীব্র গরমে এক গ্লাস লেবু পানি  এনে দিতে পারে  স্বস্তি এবং সুস্থতা।

লেবু পানির উপকারিতা অনেক।

গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ বা ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এই ঘাটতি পূরণ করে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

লেবুপানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে শীতল রাখে, যা অত্যধিক গরমে হিটস্ট্রোক বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া প্রতিরোধে সহায়ক।

তীব্র রোদে ত্বকের কোষগুলোর যে ক্ষতি হয়, লেবুর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

গরমে পানিস্বল্পতার কারণে অনেকেরই প্রস্রাবে জ্বালাপোড়া বা সংক্রমণের সমস্যা হয়। লেবুপানি প্রস্রাবের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে রেখে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

উদ্ভিজ্জ খাবার (যেমন পালংশাক বা ডাল) থেকে শরীর সহজে আয়রণ শোষণ করতে পারে না। লেবুতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই আয়রন শোষণের প্রক্রিয়াকে সহজ করে, যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক।

লেবু ভিটামিন সি এবং ফ্ল্যাবোনয়েডের চমৎকার উৎস। ‘জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত সাইট্রাস–জাতীয় ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। যাঁদের উচ্চরক্তচাপজনিত সমস্যা আছে, তাঁরা নিয়মিত পরিমিত পরিমাণে লেবুপানি খেতে পারেন।

লেবুপানি পিত্তরস নিঃসরণে সাহায্য করে, যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমায়।

এত এত উপকারিতার পরও যাঁদের নানা ধরনের রোগ আছে, তাঁদের অবশ্যই লেবুপানি খাওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement