আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধবদী মেহের পাড়ায় মেম্বার প্রার্থী বাছেদের বিরুদ্ধে অপপ্রচার; সংবাদ সম্মেলনে হত্যা হুমকির অভিযোগ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ সম্পাদক ইসমাঈল ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ,আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ হাপানিয়া ইউনিয়নে পুলিশ-জনতার যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, দুই ছিনতাইকারী গ্রেফতার পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Banner Advertisement

সেনবাগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন :

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ(নোয়াখালী) 
নোয়াখালীর জেলার  সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি-দড়িগোরকাটা গ্রামে ঢাকাস্থ বাতাকান্দি-দড়িগোরকাটা আদর্শ ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ সাদ্দাম হোসেন ইকবাল, ডা. ওসমান গনি, ডা. মোঃ তৌহিদুল ইসলাম, ডা. সালাউদ্দীন আহমেদ টিটু, ডা. জান্নাতুল ফেরদাউস এবং ডা. গুলজার আহমেদ। বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এলাকার সর্বস্তরের মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজনে ছিল ঢাকাস্থ বাতাকান্দি-দড়িগোরকাটা আদর্শ ফোরাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাতাকান্দি-দড়িগোরকাটার সর্বস্তরের জনগণ।
ক্যাম্প সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক, দাতা ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement