উসমান গনি , শ্রীপুর ( গাজীপুর)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোসিংগা ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ জাকির হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক মহান বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত শিক্ষা নিহিত। তিনি পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।"
হাফেজ মোঃ জাকির হোসেন আরও বলেন, "ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ত্যাগের শান্তিময় সমাজ গঠনে আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি, পবিত্র এই দিনে আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।"
পরিশেষে তিনি গোসিংগা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..