আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধবদী মেহের পাড়ায় মেম্বার প্রার্থী বাছেদের বিরুদ্ধে অপপ্রচার; সংবাদ সম্মেলনে হত্যা হুমকির অভিযোগ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ সম্পাদক ইসমাঈল ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ,আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ হাপানিয়া ইউনিয়নে পুলিশ-জনতার যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, দুই ছিনতাইকারী গ্রেফতার পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Banner Advertisement

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি বাচ্চু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

মোঃ সবুজ মিয়া, শ্রীপুর,গাজীপুর
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩০শে মে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে,এই ঘটনায়  আহত হওয়া মা-মেয়েকে দেখতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আহতরা হলেন আতিকুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম এবং তাদের কন্যা বিথি আক্তার। পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ এবং তার সহযোগীদের হামলায় তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের দেখতে গিয়ে এমপি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পীরজাদা এস এম রুহুল আমিন, আব্দুল মোতালেব, হুমায়ন কবির সরকার, মোসলেম উদ্দিন মৃধা , আনোয়ার ব্যাপারী, বিল্লাল হোসেন। এছাড়াও বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধসহ যেকোনো সমস্যার সমাধান আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। সহিংসতা ও হামলার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আহত পরিবারের সদস্যরাও ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement