আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন :

মদন (নেত্রকোণা) সংবাদদাতা:
নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন উপজেলার ৮ নম্বর ফতেপুর ইউনিয়নের হাসনপুর (শান্তিপুর) গ্রামের বাসিন্দা শুকুর আলী (৭০)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের ভাই মোঃ সুরুজ মিয়া বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বনতিয়শ্রী উত্তরপাড়া এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি শুকুর আলীর পথরোধ করে। পরে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, হামলার একপর্যায়ে শুকুর আলীর বাম হাত ভেঙে যায়। এছাড়া মাথা, ঘাড়, পিঠ, বুক, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রাণ বাঁচাতে তিনি নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সেখানে গিয়েও হামলার শিকার হন বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় শুকুর আলীকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত ব্যক্তির বাম হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তবে সংবাদ লেখা পর্যন্ত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement