আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি সংবাদদাতা
রাঙ্গামাটি শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবীও রয়েছে।  শুক্রবার (২৯ মে) তাদের গ্রেফতার করা হয়।​পুলিশ জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার সমতা ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃতরা হলেন,শেরপুরের নালিতাবাড়ির মায়াঘাসি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের আরাপাড়া গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৪৪), রাঙ্গামাটির লংগদুর রাজনগর গ্রামের মোঃ আজিজুলের ছেলে মোঃ দিদার হোসেন (২৮) এবং শেরপুরের নালিতাবাড়ির শালমারা গ্রামের আজাহার আলীর ছেলে সুরুজ আলী (২৮)। তারা সবাই দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ও শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলেন।
​কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement