আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনে রোপণকৃত বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সচেতন যুবসমাজ।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সাতখামাইর রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্ল্যাটফর্মের ফাঁকা স্থানে প্রায় দুই শতাধিক ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও স্টেশন এলাকাকে সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশে রূপ দিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব বৃক্ষরোপণ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, গত রাতে এলাকার বাচ্চু নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা রোপণ করা গাছগুলোর অনেকগুলো ভেঙে ফেলে এবং উপড়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় সাতখামাইর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক, যুবসমাজ, পরিবেশপ্রেমী ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যারা জনস্বার্থে রোপণ করা গাছ ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা "গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও — বৃক্ষ ধ্বংসকারীদের বিচার চাই" স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মানববন্ধন কর্মসূচি।

মানববন্ধন থেকে বক্তারা ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সাতখামাইর রেলস্টেশন এলাকাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement