আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ
Banner Advertisement

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা সংবাদদাতা:তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড় থেকে পরানপুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, আল্লাহ তাআলা মানুষকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষের চলাচলের কষ্ট দূর করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, একটি রাস্তা শুধু যোগাযোগ সহজ করে না, বরং শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, “জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ ও উন্নয়ন একটি সদকায়ে জারিয়া। একটি ভালো রাস্তা দিয়ে হাজারো মানুষ উপকৃত হয়। তাই জনস্বার্থে প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ কিছুটা ত্যাগ করাও বড় ধরনের মানবিক ও ধর্মীয় দায়িত্ব।”

মাননীয় সংসদ সদস্য বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন এলাকার জনগণের চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে রাস্তা-ঘাট উন্নয়নের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। পর্যায়ক্রমে বাজেট বরাদ্দের মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি ঠিকাদার ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, কাজ যেন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। তিনি স্থানীয় জনগণকেও কাজের গুণগত মান তদারকিতে সহযোগিতার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাঁধাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন, শিক্ষা বিভাগের সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব জামিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিমসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারিবৃন্দ।

উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জনদুর্ভোগ লাঘবে আরও এক ধাপ এগিয়ে গেল বাধাইড় ইউনিয়ন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement