আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন :

মোঃ জসিম মিয়া,শেরপুর সংবাদদাতা:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বোরো আবাদের ছিঁড়া সেচলাইন থেকে বিদ্যুতায়িত হওয়া একটি গরু বাঁচাতে গিয়ে মো. হাছান আলী (৫০) নামে এক কৃষক আহত হন। আহত ছেলে হাছান আলীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বৃদ্ধা মা হাওয়া বেগম (৭০)। একইসাথে ওই গরুটিও মারা যায়।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচলাইন ঝড়ের তান্ডবে ছিঁড়ে মাটিতে পড়েছিল। সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে যায়। পরে তা দেখে হাছান আলী তার গরু বাঁচাতে গেলে তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। একই সময়ে তাকে বাঁচাতে গিয়ে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিদ্যুতায়িত হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement