আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, হত্যার হুমকি ও লুটপাটের দাবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 32
ছবির ক্যাপশন : অভিযোগের কপির ডান পাশে, অভিযোগকারী সাংবাদিক মোঃ সজিব

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা, মূল্যবান সরঞ্জাম ভাঙচুর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক *সময় বাংলাদেশ* পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. সজিব সম্প্রতি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে কথিত রাস্তা দখল ও জনভোগান্তি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। একই সঙ্গে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেন। অভিযোগে বলা হয়েছে, সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তার ওপর চাপ সৃষ্টি করে। তবে তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করায় তিনি তা অপসারণে অস্বীকৃতি জানান।

এর জেরে গত ৪ জুন দুপুরে রাজাবাড়ী এলাকার একটি স্টুডিওতে অবস্থানকালে মো. হাতেম আলীসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার ব্যবহৃত প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সাংবাদিকতার মাইক্রোফোন ভাঙচুর করা হয়। এছাড়া নগদ ১২ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকা একটি ব্যাগও নিয়ে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে সংশ্লিষ্ট সংবাদ অপসারণ ও সাংবাদিকতা পেশা ছেড়ে না দিলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement