আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি গ্রেপ্তার।

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 171
ছবির ক্যাপশন :


বনি আমিন(ভোলা)
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আ. গফুরকে ভোলা সদর থেকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। নূর হোসেন মাঝি নামক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় আ. গফুরকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা পুলিশ।
২৫ মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানা পুলিশের সহায়তায় তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকশ টিম ভোলা সদর থেকে আ. গফুরকে গ্রেপ্তার করে। 
তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধর মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানান তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
এর আগে রোববার সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি কোণা নামক স্থানে গফুরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় পুলিশ। পরে তার বড় ভাই এরশাদকে রাতে আটক করা হয় বলে জানা যায়।
রোববার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আ. গফুর ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে মিথ্যে মামলা এবং তার পরিবারকে পুলিশি হয়রানির বিষয়ে দেশবাসীর কাছে এই ঘটনার বিচার চান। সে সময় আ. গফুর গত ১৭ বছরে মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনেরএর সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজের কাছে এ বিষয়ে বিচার দাবি করেন।
এদিকে চাঁদার দাবিতে হামলার শিকার নূর হোসেন মাঝি এবং তার ছেলে তজুমদ্দিন থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement